বরিশালে শাপলা বিল দেখতে এসে পর্যটকের মৃত্যু
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের উজিরপুরে শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পানিতে পড়ে রাকিব বেপারী (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার সাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রাকিব বেপারী ঝালকাঠি জেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব বন্ধুদের সঙ্গে শাপলা বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। একপর্যায়ে নৌকায় ভ্রমণের সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, রাকিব সাঁতার জানতেন না, ফলে পানিতে পড়ে তিনি আর নিজেকে রক্ষা করতে পারেননি।
উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সাতলা শাপলা বিল দেশের অন্যতম জনপ্রিয় একটি প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। শাপলার মৌসুমে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন। তবে অনেক পর্যটক সাঁতার না জানায় এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

