Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ও ট্রেজারার অধ্যাপক আতিকুর

Advertisement

Icon

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ও ট্রেজারার অধ্যাপক আতিকুর

অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম এবং অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান

Advertisement

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান নিয়োগ পেয়েছেন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এবিএম সাইফুল ইসলামকে প্রো-ভাইস চ্যান্সেলর এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয় যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রো-ভিসি ও ট্রেজারারকে অভিনন্দন জানিয়ে যুগান্তরকে বলেন, এই নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং আর্থিক কাজে গতিশীলতা আসবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম