Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাতির সঙ্গে অটোর ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম

হাতির সঙ্গে অটোর ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

Advertisement

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ১০ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আটোরিকশার আরও কয়েক যাত্রী।

মঙ্গলবার দুপুরে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আরিশা জান্নাত পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আরিশা জান্নাতকে সদরপুর হাসপাতালে চিকিৎসক দেখানোর জন্য তার মা অটোরিকশায় নিয়ে যাচ্ছিলেন। পথে আটরশিনামক স্থানে এলে বিপরীত দিক থেকে একটি হাতি নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিলেন এক ব্যক্তি। হাতির সামনে আসা মাত্রই হাতি টাকার জন্য শুঁড় উঁচু করলে অটোর সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উলটে যায়। এসময় মায়ের কোলে থাকা শিশুটি গাড়ির নিচে চাপা পড়ে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে আসে, সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে গণপিটুনি দেয় ও হাতিটি আটক করে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতির মাহুতকে আটক করে থানায় নিয়ে আসে।

আটক মাহুত বকুল মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ থানার মাদারেরচর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।

সদরপুর থানার পরিদর্শক (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, হাতির মাহুতকে আটক করা হয়েছে। নিহতের পরিবার এখনো লিখিত কোনো অভিযোগ দেয়নি। হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম