Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ড প্রত্যাহার

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:১৪ এএম

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ড প্রত্যাহার

ফাইল ছবি

Advertisement

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি ও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনায় অভিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, জাতীয় সংসদ সচিবালয় জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও লেটার তৈরি এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা তাদের নজরে এসেছে। সচিবালয় স্পষ্টভাবে জানায়, ওই লেটারটি জাতীয় সংসদ কর্তৃক ইস্যুকৃত নয় এবং এর সঙ্গে সংসদের কোনো সংশ্লিষ্টতা নেই।

জাতীয় সংসদ সচিবালয় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সংসদের নামে প্রাপ্ত কোনো ডিও বা সরকারি পত্রের সত্যতা যাচাই করে গ্রহণ করার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০ লাখ টাকা ঘুস নিয়েও জাল পর্চা দেন সেই তহশিলদার

২০ লাখ টাকা ঘুস নিয়েও জাল পর্চা দেন সেই তহশিলদার

গভীর নলকূপ থেকে নির্গত হচ্ছে দাহ্য পদার্থ, জ্বলছে আগুন

চলছে রান্নাবান্না গভীর নলকূপ থেকে নির্গত হচ্ছে দাহ্য পদার্থ, জ্বলছে আগুন

বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’

জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’

রাঙ্গাবালীতে প্রবেশপত্র বিতরণে রমরমা ‘বাণিজ্য’

এসএসসি ও দাখিল পরীক্ষা রাঙ্গাবালীতে প্রবেশপত্র বিতরণে রমরমা ‘বাণিজ্য’

সালিশের নামে প্রকাশ্যে শিক্ষার্থীসহ ৫ জনের মাথা ন্যাড়া করলেন ইউপি সদস্য

সালিশের নামে প্রকাশ্যে শিক্ষার্থীসহ ৫ জনের মাথা ন্যাড়া করলেন ইউপি সদস্য

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম