Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাভারে চায়ের দোকানে রাখা ছিল প্রেশারকুকার আকৃতির ‘বোমা’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর ও সাভার

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

সাভারে চায়ের দোকানে রাখা ছিল প্রেশারকুকার আকৃতির ‘বোমা’

সাভারে চায়ের দোকানে রাখা ছিল প্রেশারকুকার আকৃতির ‘বোমা’

Advertisement

সাভারের আশুলিয়ায় স্থানীয় চায়ের দোকানের বেঞ্চে ব্যাগের ভেতরে প্রেশারকুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু রাখা ছিল। এটি দেখতে পেয়ে আশুলিয়া পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। শুক্রবার (৩১ জুলাই) সকালে বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে ওই পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেশারকুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার রাতে এই সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানান। পরে আমরা ডিএমপি পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে শুক্রবার ভোর ৬টা ২২ মিনিটে সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। তবে এ ঘটনায় সন্দেহজনক কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নেমেছে পুলিশের একাধিক টিম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম