Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝটিকা মিছিল, আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার

Advertisement

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম

ঝটিকা মিছিল, আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার

Advertisement

নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ১ আগস্ট উপলক্ষে শুক্রবার রাতে মোমবাতি প্রজ্বলন ও ঝটিকা মিছিল বের করে। পরে অভিযান চালিয়ে ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে নান্দাইল আসনের সাবেক বিতর্কিত আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের ছবিযুক্ত ব্যানার নিয়ে রসুলপুর গ্রামের বিলপাড় এলাকার একটি কাঁচা রাস্তায় জড়ো হন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। সেখানে তারা মোমবাতি প্রজ্বলন এবং সরকার বিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গভীর রাতে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে। তারা হলেন- মোয়াজ্জেমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক শাহীন (৪০), মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জান্নাত উল্লাহ (৩৭), সদস্য জহিরুল ইসলাম (৩৯) ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার (২০)। 

নান্দাইল মডেল থানার ওসি আজাহারুল ইসলাম জানান, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা

শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম