Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক বিএনপি নেতার গাঁজা ও ইয়াবা সেবন। ছবি: সংগৃহীত

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক বিএনপি নেতার গাঁজা ও ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ৩৫ সেকেন্ডের ওই ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে মোবাইল বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন ওই বিএনপি নেতা।

অভিযুক্ত বিএনপি নেতার নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পেশায় চা দোকানি।

ভিডিওটিতে দেখা যায়, বিএনপি নেতা সিগারেটের ভেতরে গাঁজা ঢুকাচ্ছেন। পরে গাঁজা ভর্তি সিগারেট রেখে তিনি ইয়াবা সেবন করছিলেন। এ ব্যাপারে অভিযুক্ত মিরন জমাদ্দারের মোবাইলে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। 

নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, মিরন জানিয়েছেন- ঘটনাটি আওয়ামী লীগ সরকারের আমলের। তখন তিনি পরিস্থিতির শিকার হয়ে আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় মাদক সেবন করেছেন। এখন রাজনৈতিক কোন্দল থেকে ভিডিওটি সামনে এসেছে। 

তিনি বলেন, মিরন মাদকের বিরুদ্ধে আমাদের সঙ্গে কাজ করে আসছেন। কিছুদিন আগেও তিনি কয়েকজন মাদকসেবীকে ধরিয়ে দিয়েছেন। তিনি ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। তিনি এখন আর মাদক সেবন করেন না, ভিডিওটি আগের। তিনি এখন মাদকের বিরুদ্ধে কাজ করছেন।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আমি ছুটিতে আছি। ভিডিওটি নজরে এসেছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আজও অভিযান চালানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান

কোলে নবজাতক আর হাঁটুর নিচে ছিল ইয়াবা, দম্পতি গ্রেফতার

কোলে নবজাতক আর হাঁটুর নিচে ছিল ইয়াবা, দম্পতি গ্রেফতার

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের পালটাপালটি অভিযোগ জামায়াত-বিএনপির

আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের পালটাপালটি অভিযোগ জামায়াত-বিএনপির

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

ধামরাইয়ে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ধামরাইয়ে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম