বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের ডামুড্যায় বিস্ফোরক মামলায় মোজাম্মেল হক প্রধান (৩০) নামে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ডামুড্যা পৌরসভার কুলকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোজাম্মেল হক প্রধান ডামুড্যা উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন।
ডামুড্যা থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বড় নওগাঁ গ্রামের মৃত মিনহাজুল হক প্রধানের ছেলে মোজাম্মেল হক প্রধান নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বরত।
