Logo
Logo
×
   

সারাদেশ

জেলের জালে উঠে এলো পুলিশের লুট হওয়া শটগান

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৩৬ পিএম

জেলের জালে উঠে এলো পুলিশের লুট হওয়া শটগান

আড়াইহাজার থানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া পুলিশের একটি শটগান।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় একটি পুকুরে মাছ ধরার সময় অস্ত্রটি উদ্ধার হয়।

স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে পুলিশ নিশ্চিত হয়, উদ্ধার হওয়া শটগানটির বাট নম্বর ৬৫১ এবং এটি আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, অস্ত্রটি মালখানায় সংরক্ষণ করা হয়েছে।  কিভাবে শটগানটি পুকুরে এলো এবং এতদিন সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, লুট হওয়া বাকি অস্ত্র উদ্ধারে অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .