Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নবাবগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম

নবাবগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Advertisement

নবাবগঞ্জে নতুন বান্দুরা এলাকায় শেখ নাঈম নামে এক আ.লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন আগে বৈধভাবে ক্রয় করা জমি নিজেদের দাবি করে সেখানে স্থাপনা নির্মাণের মাধ্যমে দখলের চেষ্টা করছেন শেখ নাঈম ও তার পরিবারের সদস্যরা। অভিযুক্ত শেখ নাঈমের বাড়ি নতুন বান্দুরা গ্রামে।

জানা যায়, শেখ নাঈম বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ভুক্তভোগী স্থানীয় মতিয়ার রহমান মেম্বর জানান, তার বাবা দুটি নিবন্ধিত দলিলের মাধ্যমে আব্দুল বারেক ও তার বাবার কাছ থেকে জমি ক্রয় করেন। এরপর থেকে তাদের পরিবার জমিটি ভোগদখলে রয়েছে। জমিটি তাদের নামে নামজারিও করা হয়েছে। আমি ও আমার ভাই বর্তমানে ঢাকায় বসবাস করি। সেই সুযোগে বারেকের ছেলে শেখ নাঈমের নেতৃত্বে জমিটি দখলের চেষ্টা করছে।

অভিযুক্ত শেখ নাঈমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা বারেক দাবি করেন, তিনি জমিটি বিক্রি করেননি। পরে সংশ্লিষ্ট দলিলের বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম