Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় পুলিশ দেখে পালাতে গিয়ে যুবকের মৃত্যু

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:৫৬ পিএম

নেত্রকোনায় পুলিশ দেখে পালাতে গিয়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

নেত্রকোনায় এক কলেজ শিক্ষার্থীর লাশ হাসপাতালে পাওয়া গেছে। ডিবি পুলিশ ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষসহ ওই যুবকের পরিবার। এ রির্পোট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

নেত্রকোনা শহরের মেছুয়াবাজারে পানসিগারেটের ব্যবসায়ী নাজিম উদ্দিনের ছেলে সাব্বির মিয়া (২১)। সাব্বির নেত্রকোনা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদক সংক্রান্ত একটি অভিযানে মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে সদরের একটি এলাকায় যাচ্ছিল। এ সময় পুলিশকে দেখে দৌঁড় দিয়ে সদরের হরিখালি খালের কাছে পালাতে গিয়ে কয়েকজন যুবক খালে পরে যায়। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে একজনকে মুমূর্ষ্য অবস্থায় সড়কে ফেলে রাখে। পরে পুলিশ ওই যুবককে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত সাব্বিরের বোন পূর্ণিমা আক্তার ও বন্ধু জিহাদ মিয়া বলেন, সে তো বাইরে গোসল করতে যায় না। খালে পরে গেলে তার মোবাইল ফোন পকেটে কেন? তার মৃত্যু রহস্যজনক। তাকে ডিবি পুলিশ কেন এখানে ফেলে রেখে যাবে? আমরা এই ঘটনার তদন্ত করে বিচার চাই।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাজহারুল আমিন বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ওই যুবককে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তার ইসিজি টেস্ট করানোর পর তার মৃত্যু নিশ্চিত হওয়া যায়। তার শরীরের কাপড়ছোপড় ভেজা ছিল! ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম বলেন, ডিবি পুলিশের একটি দল আমতলা এলাকার ময়মনসিংহের রুহী গ্রামে মাদকের একটি অভিযানে যাচ্ছিল। এসময় হরিখালি খালের পাড়ে পুলিশ দেখে কয়েকজন যুবক দৌড়ে পালাতে গিয়ে খালে পরে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সড়কে ফেলে রাখে। এসময় এক যুবককে মুমূর্ষ্য অবস্থায় ডিবি পুলিশ এনে হাসপাতালে রেখে আসে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম