Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেরিন ড্রাইভে পাহাড়ধসে চাপা পড়ল চলন্ত অটোরিকশা, আহত ৬

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

মেরিন ড্রাইভে পাহাড়ধসে চাপা পড়ল চলন্ত অটোরিকশা, আহত ৬

টানা বর্ষণের কারণে জেলার পাহাড়ি এলাকায় মাটি নরম হয়ে পড়েছে। ফলে আরও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

Advertisement

টানা ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। ধসে পড়া পাহাড়ের মাটি ও গাছ চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর এসে পড়লে এক পর্যটকসহ অন্তত ছয়জন আহত হন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা এ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মাটি ও উপড়ে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছিল। বুধবার সকালেও ভারী বৃষ্টির মধ্যে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে হিমছড়ির দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। হঠাৎ সড়কের পূর্ব পাশের পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। মুহূর্তেই মাটি, পাথর ও গাছপালা অটোরিকশার ওপর এসে পড়লে যাত্রীরা আহত হন। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে একজন দেশের অন্য জেলা থেকে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী আবদুল হান্নান জানান, বুধবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণের কারণে জেলার পাহাড়ি এলাকায় মাটি নরম হয়ে পড়েছে। ফলে আরও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তিনি ঝুঁকিপূর্ণ পাহাড়সংলগ্ন এলাকায় অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার পরামর্শ দেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, পাহাড়ধসের ঘটনায় এক পর্যটকসহ ছয়জন আহত হয়েছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। পরে সেনাবাহিনীর সহযোগিতায় সড়ক থেকে মাটি ও উপড়ে পড়া গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম