Logo
Logo
×
   

সারাদেশ

পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

Icon

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম

পবিপ্রবিতে ১০ অভিযোগে সহকারী অধ্যাপক ইকবাল বরখাস্ত

ড. মুহাম্মদ ইকবাল হোসেন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তাদের হুমকি প্রদানসহ পৃথক ১০টি অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী বিধানের ধারা ৩ এবং পবিপ্রবি শৃঙ্খলা বিধিমালার ধারা ২ অনুযায়ী রিজেন্ট বোর্ডে অবহিতকরণ সাপেক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি বরখাস্ত হওয়ার শিক্ষক ড. মুহাম্মদ ইকবাল হোসেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .