Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

Advertisement

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম

পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় পদ্মা নদীর পাড় ধসে পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নদীতে পড়ে যাওয়া অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু নূরিয়া খাতুন (৫) একই এলাকার আশিক শেখের মেয়ে। উদ্ধার হওয়া শিশু জামিলা খাতুন স্থানীয় ইজাজুল মণ্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভূরকাপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় নূরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশু পদ্মায় পড়ে যায়। জামিলা নিজেই কোনোমতে নদী থেকে ওপরে উঠে আসতে সক্ষম হলেও নূরিয়া প্রবল স্রোতে তলিয়ে যায়।

পরে জামিলা কান্নাকাটি করতে করতে স্থানীয়দের ঘটনাটি জানায়। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নূরিয়ার কোনো সন্ধান মেলেনি।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে নৌপুলিশের একটি দল, ফায়ার সার্ভিস এবং দৌলতপুর থানা পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। পদ্মায় তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, পদ্মার পাড় ধসে দুই শিশু নদীতে পড়ে যায়। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও নূরিয়া খাতুন এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে দৌলতপুর থানা পুলিশের পাশাপাশি ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ঈশ্বরদী নৌপুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করছেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তবুও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার উদ্ধার

ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার উদ্ধার

ছয় হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

ছয় হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম