Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিয়ানমারে মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলে আহত

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

মিয়ানমারে মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলে আহত

Advertisement

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। তিনি উখিয়ার পালংখালি ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা। তার নাম মো. বদিউল আলম (৪৫)।

বৃহস্পতিবার সকালে বালুখালীর ওপারে রাখাইন সীমান্তে মাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহত বাংলাদেশি কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, সকালে মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই বিস্ফোরণে বালুখালী এলাকার বাসিন্দা বদিউল আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহত ব্যক্তি নোয়াপাড়া-ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে প্রবেশ করেছিলেন। বিস্ফোরণের পর তিনি একই পথে বাংলাদেশে ফিরে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি হন। ঘটনাটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে ঘটেছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম