Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিরোজপুরে ফেরিতে উঠতে গিয়ে গরুসহ নদীতে পিকআপ

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:২১ এএম

পিরোজপুরে ফেরিতে উঠতে গিয়ে গরুসহ নদীতে পিকআপ

ছবি: সংগৃহীত

Advertisement

পিরোজপুরের চরখালী-টগড়া ফেরিঘাটের টগড়া প্রান্তে ফেরিতে উঠতে গিয়ে কঁচা নদীতে পড়ে গেছে একটি গরুবোঝাই পিকআপ। সাতক্ষীরা থেকে গরু নিয়ে বরগুনার উদ্দেশ্যে যাওয়ার পথে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু পানিতে ডুবে মারা যায়। দুর্ঘটনায় গরুর মালিক ও পিক আপ চালক আহত হন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পিকআপটি ফেরিতে উঠতে গিয়ে গাড়ির সামনের অংশ ফেরিতে উঠতে পারলে ও পেছনের অংশ বাইরে ছিল। এ সময় ফেরিটি ঘাট থেকে ছেড়ে যেতে শুরু করলে পিকআপের পেছনের একটি চাকা ফেরির বাইরে পড়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে গাড়িটি কঁচা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনাকবলিত পিকআপের চালক রুবেল অভিযোগ করেন, ফেরিতে দায়িত্বরত এক কর্মচারীর ইশারায় তিনি গাড়ি নিয়ে ফেরিতে উঠতে শুরু করেন কিন্তু গাড়িটি পুরোপুরি ফেরিতে ওঠার আগেই ফেরি চালু দেওয়ায় পেছনের চাকা ফেরির বাইরে চলে যায় এবং মুহূর্তেই পিকআপটি নদীতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি পানিতে ডুবে মারা যায়।

দুর্ঘটনায় গরুর মালিক মোহাম্মদ রুবেল ও পিকআপ চালক পানিতে পড়ে গুরুতর আহত হন। কিছুক্ষণ পর তারা সাঁতরে ওপরে উঠতে সক্ষম হন। খবর পেয়ে জিয়ানগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে ফেরি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

পিরোজপুরে কোনো আউয়াল-মালেক তৈরি হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

পিরোজপুরে কোনো আউয়াল-মালেক তৈরি হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম