Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্দরে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

বন্দরে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার ২৭ নম্বর ওয়ার্ড বন্দরের কুড়িপাড়া চাপাতলী এলাকার সালাউদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মাইদুল ইসলাম, তার স্ত্রী বিউটি আক্তার এবং তাদের আট বছরের শিশুসন্তান মারুফ। তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে চাপাতলীর সালাউদ্দিনের ভাড়াটিয়া বাসায় বিস্ফোরণ ঘটে। এতে ওই বাসার তিনজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেছেন স্থানীয়রা।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার সকালে দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে মাইদুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ, বিউটি আক্তারের ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সঞ্চয় খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাপাতলী এলাকার সালাউদ্দিনের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরে গ্যাসের কোনো সংযোগ নেই। এছাড়া বিদ্যুতের বোর্ডটিও অক্ষত রয়েছে। তদন্তের পর বিস্ফোরণের কারণ সম্পর্কে বলা যাবে। অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনকে চিকিৎসার জন্য দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম