বাড়ির উঠানে খেলছিল ৬ বছরের শিশু, কলাবাগানে নিয়ে ধর্ষণ করল কিশোর
Advertisement
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর পাংশায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটি নিজের বাড়ির উঠানে খেলা করছিল। পরে ওই শিশুকে ডেকে পাশের উপজেলার একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর।
এ ঘটনায় ওই শিশুটির বাবা বাদী হয়ে পাংশা থানায় মামলা করেছেন।
পাংশা মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী ওই শিশুটি তার নিজ বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় ১৫ বছরের এক কিশোর পার্শ্ববর্তী পাংশা থানার একটি কলাবাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাংশা থানার এসআই (নিঃ) মো. নাসিরুজ্জামান জানান, কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের সহায়তায় শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলার পর কিশোরকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
