Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোরে গভীর ঘুমে মা, পুকুরে ভাসছিল ছেলের লাশ

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম

ভোরে গভীর ঘুমে মা, পুকুরে ভাসছিল ছেলের লাশ

Advertisement

বরিশালের হিজলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. মুরছালিন নামে (১ বছর ৭ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। ভোরে গভীর ঘুমে ছিলেন শিশুটির মা। ওই সময় শিশুটি পানিতে ডুবে মৃত্যুর পর পুকুরে ভাসছিল।

শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মুরছালিন গুয়াবাড়িয়া গ্রামের প্রবাসী মো. জুবায়েরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মুরছালিনের নানা বাজারে ছিলেন এবং নানি কুরআন শরিফ তেলাওয়াত করছিলেন। এ সময় শিশুটির মা গভীর ঘুমে ছিলেন। পরে ঘুম থেকে উঠে সন্তানকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরে মুরছালিনকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির খালু মো. মোস্তফা কামাল জানান, মুরছালিনের মা গভীর ঘুমে থাকায় ছেলের বাইরে যাওয়ার বিষয়টি টের পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

হিজলা থানার ওসি মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ সুরতহাল করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম