Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লার লালমাইয়ে ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. শাহ নেওয়াজ। তিনি উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিতদের চূড়ান্ত তালিকায় ওই ছাত্রলীগ নেতার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

রোববার বিষয়টি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। 

এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এছাড়া ওই উপজেলায় একই পরিবারে একাধিক সদস্য নিয়োগ দেওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৮ জুলাই লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি সুব্রত বিশ্বাস দাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকারীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। ওই প্রক্রিয়ায় সুপারভাইজার পদে ৮০ জন এবং তথ্য সংগ্রহকারী পদে ৩১৯ জন পরীক্ষায় অংশ নেন।

উপজেলা প্রশাসনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় ছাত্রলীগের ওই সভাপতির নাম দেখে তোলপাড় শুরু হয়। 

স্থানীয়রা জানান, নির্বাচিতদের তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি শাহ নেওয়াজের নাম রয়েছে। পাশাপাশি একই পরিবারের দুই ভাই-বোন-আয়েশা সিদ্দিকা সাবরিনা ও জুনায়েদ আহমেদ একসঙ্গে নির্বাচিত হওয়ায় স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে ছাত্রলীগ সভাপতির নাম দেখে আমরা বিস্মিত হয়েছি। লালমাই উপজেলা প্রশাসন পরিকল্পিতভাবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা করছে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস বলেন, আমি বিষয়টি অবগত নই। ছাত্রলীগ সভাপতিকে নিয়োগ দেওয়া হবে না। চূড়ান্ত তালিকায় কোনো ত্রুটি বা বিচ্যুতি পাওয়া গেলে তা সংশোধনের সুযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে: কৃষিমন্ত্রী

নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে: কৃষিমন্ত্রী

আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কুমিল্লায় তোলপাড় ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন

এমপি মনিরুল হক কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আটকা ৬৯ জন উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আটকা ৬৯ জন উদ্ধার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

বে অব বেঙ্গল কনভারসেশনে জন্নাত উল আফরিন

বে অব বেঙ্গল কনভারসেশনে জন্নাত উল আফরিন

রমেকে এক মেশিনে চলছে ক্যাথল্যাব, বাড়ছে হৃদরোগীদের ভোগান্তি

রমেকে এক মেশিনে চলছে ক্যাথল্যাব, বাড়ছে হৃদরোগীদের ভোগান্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম