Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসএসসির ফল জানার আগেই বিদায় নিল মারুফ

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম

এসএসসির ফল জানার আগেই বিদায় নিল মারুফ

নিহত শিক্ষার্থী মারুফ। ফাইল ছবি

Advertisement

নাটোরের বড়াইগ্রামে এসএসসি পরীক্ষার ফল ঘোষণার মাত্র এক ঘণ্টা আগে না ফেরার দেশে চলে গেলেন বড়াইগ্রাম কারিগরি অ্যান্ড বিএম কলেজের ছাত্র মারুফ আহমেদ (১৬)। 

সোমবার (১০ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত মারুফ উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের তারানগর গ্রামের মিলন হোসেনের ছেলে। তিনি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার মারুফ হঠাৎ করেই আন্ত্রিক রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। 

এদিকে একই দিনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। যদিও পরীক্ষার ফলাফলে দেখা যায়, যে তিনি গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছেন। কিন্তু ফলাফল ঘোষণার দিনেই তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

  

মারুফের বাবা মিলন হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেটা যে রেজাল্টই করুক, তাতেই আমি খুশি। বেঁচে থাকলে আগামীতে এই বিষয়ের পরীক্ষা দিয়ে পাশ করতে পারত, কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেল। 

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলী জানান, বিষয়টি খুবই দুঃখজনক। জীবনের প্রথম বোর্ড পরীক্ষার ফলাফল জানার আগমূহুর্তে এ রকম একটি সংবাদ বড়ই বেদনাদায়ক। 

  

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষার ফল ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

অস্ত্রে শান দিয়ে ভাইরাল সেই চেয়ারম্যান প্রার্থী আটক

অস্ত্রে শান দিয়ে ভাইরাল সেই চেয়ারম্যান প্রার্থী আটক

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪

মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: দুলু

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: দুলু

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে

আরও পড়ুন

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম