Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফল জানার আগেই রেজা চলে গেলেন না ফেরার দেশে

Advertisement

Icon

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম

ফল জানার আগেই রেজা চলে গেলেন না ফেরার দেশে

Advertisement

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগের দিনই থেমে গেল কিশোর কাজী রেজার জীবন। দীর্ঘ ১০ বছরের পড়াশোনা ও সাধনার পর সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ৪.১১ জিপিএ পেয়ে কৃতকার্য হয়েছেন তিনি।

কিন্তু সেই কাঙ্ক্ষিত ফল নিজের চোখে দেখে যেতে পারেননি রেজা।

রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় তার মৃত্যু হয়। রেজা বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের কাজী আলফু মিয়ার একমাত্র ছেলে। তিনি উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন রেজা। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠীসহ এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়ি চক্রামপুরে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৪.১১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন রেজা। কিন্তু ফল প্রকাশের আনন্দে আজ সবচেয়ে বেশি যার হাসার কথা ছিল, সে রেজাই নেই।

প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, ‘রেজা অত্যন্ত নম্র ও ভদ্র ছেলে ছিল। তার এমন মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়েছি। আমাদের স্কুলের ফলাফল ভালো হলেও রেজাকে হারানোর কারণে কারও মনে আনন্দ নেই। পুরো স্কুল শোকে ভাসছে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম