Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম

রাজশাহীতে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

প্রতীকী ছবি

Advertisement

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল করিম (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল করিম ওই গ্রামের ফজলুল হকের ছেলে। ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ করিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় বেলপুকুর থানায় ২৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এলাকার রফিক, করিম ও রাব্বীর সঙ্গে একই এলাকার জিল্লুর ও শাহাবুরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকালে জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর কিছুক্ষণ পর দুপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে করিমসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে সন্ধ্যার পর পুলিশ তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন জানান, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, নিহত ৭

গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, নিহত ৭

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্বাস্থ্য খাতে বড় উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি ব্যবস্থা

স্বাস্থ্য খাতে বড় উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি ব্যবস্থা

মাদ্রাসা নির্মাণের জন্য গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ইমামের

মাদ্রাসা নির্মাণের জন্য গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ইমামের

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম