প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করার পর নিজে ফাঁস দেন বাড়িওয়ালা
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:০১ পিএম
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করার পর নিজে ফাঁস দেন বাড়িওয়ালা
|
ফলো করুন |
|
|---|---|
সাভারের আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করার পর নিজ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন তার প্রেমিক ও বাড়িওয়ালা। এই জোড়া লাশ উদ্ধারের ঘটনাটি ঘটেছে আশুলিয়া ইউনিয়নের শ্রীখণ্ডীয়া এলাকায় নজরুল ইসলামের বাসায়।
পুলিশ জানায়, বুধবার দুপুরে গলায় রশি প্যাঁচানো অবস্থায় নজরুল ইসলাম (৪৭) এবং ছুরিকাঘাতে নিহত রেখা আক্তারের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ পর্যন্ত এ জোড়া খুনের রহস্য উন্মোচিত হয়নি।
মৃত নজরুল ইসলাম আশুলিয়া শ্রীখণ্ডীয়া এলাকার মাদানী মণ্ডলের ছেলে। নিহত রেখা আক্তার মৃত জামাল মোল্লার মেয়ে।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, একই ঘরের ভেতর দরজায় খিল আটকানো অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, নিহত রেখা আক্তারের স্বামী প্রবাসে থাকায় বাড়িওয়ালা নজরুল ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ কোনো ক্লু বের করতে পারেনি।
তরিকুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্তে নেমেছে পুলিশ। স্বজনরা এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
