Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩

Advertisement

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম

বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩

Advertisement

কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী লাটা হাম্বা গাড়ি পদ্মা নদীতে উল্টে চার শিশু নদীতে পড়ে যায়। এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে এক শিশু।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু উপজেলার শিলাইদহ ইউনিয়নের কষবা গ্রামের মন্সুর প্রামাণিকের ছেলে আলিফ (৮)।

উদ্ধার  তিন শিশু একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ওমর ফারুক (৮), জনি শেখের ছেলে আব্দুল আহাদ (১০) এবং জামাল হোসেনের ছেলে জিহাদ (১১)।

জানা যায়, জাকির হোসেন বালুবোঝাই লাটা হাম্বা গাড়ি নিয়ে যাওয়ার সময় চার শিশু তার গাড়িতে উঠে পড়ে। চালক জাকির হোসেন কয়েকবার শিশুদের গাড়ি থেকে নামিয়ে দেন; কিন্তু  শিশুরা তার নিষেধ অমান্য করে পুনরায় গাড়িতে উঠে পড়ে।  পরবর্তীতে বালুবাহী লাটা হাম্বা গাড়িটি পদ্মা নদীর পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলকে সাইড দিতে গেলে গাড়িটির পেছনের চাকা পিছলে নদীতে উল্টে গেলে গাড়িতে থাকা চার শিশু পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় চালক জাকির হোসেন নিজেই পানিতে নেমে তিন শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে মন্সুর প্রামাণিকের ছেলে আলিফ (৮) এখনো নিখোঁজ রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, বালুবাহী লাটা হাম্বা উল্টে পদ্মা নদীতে নিখোজ রয়েছে; সংবাদ পাওয়ার পরই সেখানে থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং উদ্ধার কাজ চলমান রয়েছে। এদিকে খুলনা থেকে ডুবুরি দল রওনা হয়েছে। তারা এলে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার চেষ্টা চালাবে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম