Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বড়াইগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম

বড়াইগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

Advertisement

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পুকুরে ডুবে তাহসিন আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন। মৃত তাহসিন উপজেলার বনপাড়া মৃধাপাড়া মহল্লার মজিবুর রহমানের ছেলে। সে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। 

বনপাড়া ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার রফিকুল আলম জানান, বেলা ১১টার দিকে তাহসিন গোসল করার জন্য উপজেলা পরিষদের পুকুরে আসে; কিন্তু পরে আর বাড়ি ফিরে যায়নি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। একপর্যায়ে উপজেলা পরিষদের সিসিটিভির ফুটেজ যাচাই করে তাকে পুকুরে গোসলের উদ্দেশ্যে নামতে দেখা যায়। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সোয়া ৬টায় পুকুরে নেমে পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম