কলাপাড়ায় ডাকাতি
স্ত্রীকে ধর্ষণে বাধা দেওয়ায় স্বামীর পায়ে গুলি
যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কলাপাড়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় প্রবাসীর ছেলে নাইমকে হাঁটুর ওপর গুলি করা হয়েছে। এ ঘটনায় পরিবারের তিন সদস্য আহত হয়েছে।
বৃহস্পতিবার এক নারী রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে উপজেলার টিয়াখালী ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য জানান, জানালার গ্রিল কেটে পাঁচ-ছয়জনের ডাকাত দল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে তার পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করা হলে ছেলে বাধা দেয়। তখন তাকে গুলি করা হয়। ডাকাতরা তার দুবছরের নাতির মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা ও একটি আইফোন নিয়ে যায়।
পরে আহত ছেলেকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
