Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেহেন্দীগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:২৯ পিএম

মেহেন্দীগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Advertisement

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাফোয়ান নামে আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাজীরহাট থানার লতা ইউনিয়নের চর সোনাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাফোয়ান ওই গ্রামের মো. সফিকুল ইসলামের ছেলে।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সাফোয়ান বাড়ির উঠানে খেলাধুলা করছিল। সাড়ে ১০টার দিকে তাকে কোথাও দেখতে না পেয়ে স্বজনরা খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুর থেকে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম