Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাবিকে পিটিয়ে খুন, দেবরসহ গ্রেফতার ৩

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:০৩ পিএম

ভাবিকে পিটিয়ে খুন, দেবরসহ গ্রেফতার ৩

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে দেবরসহ তার সহযোগীরা নাসিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দেবর আলাল মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা।

নিহত নাসিমা বেগম আমলাবো এলাকার বাবুল মীরের স্ত্রী। তাদের সংসারে তিন ছেলে তিন মেয়ে রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নিহত নাসিমা বেগমের দেবর আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জোসনা বেগম  ও মেয়ের জামাই শাকিল মিয়া।

নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, আমলাবো এলাকার বাবুল মীর তার জমিতে একটি বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিং নির্মাণ করতে গিয়ে সীমানা নিয়ে বাবুল মীরের আপন ভাই আলাল মিয়া বাধা দিয়ে আসছেন। এ নিয়ে বেশ কয়েক দিন ধরে তাদের মাঝে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সঙ্গে দেবর আলাল মিয়ার তর্ক-বিতর্ক ও বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে আলাল মিয়া, জ্যোৎস্না বেগম, শাকিল মিয়া ও হাসানসহ ৫-৬ জন মিলে নাসিমা বেগমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে নাসিমা বেগমকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জোসনা বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম