Logo
Logo
×
   

সারাদেশ

তীব্র গ্যাস সংকটে অর্ধশত শিল্পকারখানা বন্ধ, দৈনিক লোকসান ২৫ কোটি টাকা

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৬ এএম

তীব্র গ্যাস সংকটে অর্ধশত শিল্পকারখানা বন্ধ, দৈনিক লোকসান ২৫ কোটি টাকা

নারায়ণগঞ্জের বন্দরে তীব্র গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন শিল্প মালিকরা। বুধবার থেকে গ্যাসের অভাবে পোশাক খাতসহ অর্ধশতাধিক ছোট-বড় শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এতে প্রতিদিন প্রায় ২৫ কোটি টাকার আর্থিক লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালক ও পূর্বাঞ্চল শিল্পমালিক সমিতির সভাপতি এম জামাল উদ্দিন জানান, বন্দর এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বর্তমানে এক ভয়াবহ সংকট বিরাজ করছে। গ্যাস না থাকায় নিয়মিত শিপমেন্ট ও পণ্য সরবরাহ মারাত্মক ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের অর্ডার সরবরাহ করা সম্ভব না হওয়ায় তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, যা সামগ্রিক জাতীয় অর্থনীতির জন্য এক চরম অশনি সংকেত।

তিনি জানান, তার মালিকানাধীন ‘জাহিন নিটওয়্যার’ কারখানায় প্রতিদিন গড়ে ২৩ টন পোশাক উৎপাদিত হতো, যা এখন পুরোপুরি বন্ধ। তার এই একটি কারখানাতেই দৈনিক লোকসান হচ্ছে প্রায় ৪০ লাখ টাকা। একইভাবে মদনপুর এলাকার ইউনাইটেড অ্যাপারেলস, ইপিলিয়ন ও ল্যারিজ ফ্যাশনের মতো বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদনও চার দিন ধরে বন্ধ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .