Logo
Logo
×
   

সারাদেশ

বিএনপির সাবেক নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম

বিএনপির সাবেক নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই তরুণী।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফার বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। 

সাংবাদিক পরিচয়ে মোবাইলে কল করে অশ্লীল কথাবার্তা ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই তরুণী।

গত বৃহস্পতিবার রাতে অভিযোগটি নথিভুক্ত করে পুলিশ।  এতে গোলাম মোস্তফার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও টাকা দাবির অভিযোগও করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গোলাম মোস্তফা।

ভুক্তভোগী তরুণী বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরিদপুরে কোচিং করছেন।

তরুণী বলেন, সাংবাদিক পরিচয়ে আমাকে ফোন করে কুপ্রস্তাব দেওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনকভাবে উপস্থাপন করা হয়েছে। এর প্রতিবাদ করায় টাকা দাবিসহ হুমকি দেওয়া হয়েছে।

নগরকান্দার এক প্রবাসীর অভিযোগ, তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে গোলাম মোস্তফা তাদের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছেন। পরে রাজনৈতিক ও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ভয়ভীতি দেখান তিনি। নিরাপত্তার কথা চিন্তা করে তারা কোথাও অভিযোগ করার সাহস পাননি বলেও দাবি করেন ওই প্রবাসী।

এর আগে গোলাম মোস্তফার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও সম্মানহানির অভিযোগ এনে সৈয়দ নাজমুল আলম পারভেজ নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেন। এতে গোলাম মোস্তফাসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

এ বিষয়ে গোলাম মোস্তফা বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কলেজছাত্রীকে কুপ্রস্তাব, ব্ল্যাকমেইল বা টাকা দাবির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে বিরোধের জেরে তাকে হয়রানি করার জন্য এসব অভিযোগ তোলা হচ্ছে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে কেউ কোনো কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, কেউ যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কাজ করে, তার ব্যক্তিগত দায় দল গ্রহণ করবে না। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .