Logo
Logo
×
   

সারাদেশ

মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম

মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটাধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে রউফ মিয়া ও তার সহযোগীদের সঙ্গে শরিফ মিয়া ও তার সহযোগীদের দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্দ্বের জের ধরেই শনিবার এশারের নামাজের পর দুইপক্ষের মাঝে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে শরীফ মিয়ার অনুগত  লোকজন ধারাল অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে রউফ মিয়া সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রউফ মিয়ার সমর্থকরাও পালটা হামলা চালায়।

একপর্যায়ে দুইপক্ষের ধাওয়া পালটাধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল, আবুল হোসেনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করেছে।

এ ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

আহতদের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, দুইপক্ষের সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষই অভিযোগ দিয়েছেন। তদন্ত মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .