Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৫০ পিএম

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ইলিয়াস। ছবি: সংগৃহীত

Advertisement

নওগাঁর আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ইলিয়াস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. দুলাল উদ্দিন বলেন, রোববার রাতে সান্তাহার থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় ইলিয়াস অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরাও থানায় আসেন।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের ছুটি প্রত্যাহার

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের ছুটি প্রত্যাহার

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম