Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজের একদিন পর পুকুর থেকে প্রভাষকের লাশ উদ্ধার

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম

নিখোঁজের একদিন পর পুকুর থেকে প্রভাষকের লাশ উদ্ধার

সম্রাট হোসেন। ফাইল ছবি

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে সম্রাট হোসেন (৩২) নামে এক প্রভাষকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের সেজো ছেলে। তিনি উপজেলার ওয়েস্ট ব্যাংক কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন।

নিহতের বন্ধু এনামুল হক মঞ্জু জানান, সম্রাট তাকে ফোন করে ডাক্তার দেখানোর কথা জানিয়েছিলেন। গত এক সপ্তাহ ধরে তাকে কিছুটা মানসিকভাবে হতাশাগ্রস্তও মনে হয়েছে। রোববার থেকে সম্রাট নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাদের থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। পরে সোমবার সকালে বাড়ির সামনের মসজিদের পুকুরে সম্রাটের লাশ ভাসতে দেখার খবর পাওয়া যায়।

একই ওয়ার্ডের ইউপি সদস্য মো. এনায়েত বলেন, সম্রাট খুব ভালো ছেলে ছিল। পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম