Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীতাকুণ্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিক মৃত্যুর ঘটনায় মামলা

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম

সীতাকুণ্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিক মৃত্যুর ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।

সোমবার (১৭ আগস্ট) সীতাকুণ্ড থানায় মামলাটি করা হয়। নিহতদের স্বজনদের কেউ মামলা করতে থানায় না আসায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে বলে জানিয়েছেন থানার ওসি।

এদিকে দুর্ঘটনার তিন দিন পর তদন্ত কমিটি দুর্ঘটনাকবলিত জাহাজের ভেতরে প্রবেশ করে তদন্ত শুরু করেছে। সোমবার বিকালে শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুর্ঘটনাস্থলে প্রবেশ করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, জাহাজের ব্যালাস্ট ট্যাংকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করেছে। দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ থানায় মামলা করতে আসেননি। তাই পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। ফরেনসিক রিপোর্ট ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘটনাটি তদন্তে শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসবিআরএ পৃথকভাবে তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্ত কমিটির সদস্যরা সোমবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুর্ঘটনাকবলিত জাহাজের ভেতরে প্রবেশ করে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কারও গাফিলতি ছিল কি না, তা বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভিযানে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেফতার ৪

অভিযানে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেফতার ৪

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

মানবতাবিরোধী অপরাধের মামলা হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

থমকে আছে হাজারো মামলার তদন্ত

ডিজিটাল ফরেনসিক আলামত পরীক্ষা থমকে আছে হাজারো মামলার তদন্ত

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

হাসিনার নামে মামলা করে চাকরি খোয়ানো কর্মকর্তা ফিরলেন দুদকে

হাসিনার নামে মামলা করে চাকরি খোয়ানো কর্মকর্তা ফিরলেন দুদকে

জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় যা আছে

বিমানবন্দরে হট্টগোল জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় যা আছে

আরও পড়ুন

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম