Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুবককে ‘সমকামী’ বলে আটকে ১০ লাখ টাকা দাবির অভিযোগ, ২ ছাত্রদল নেতা বহিষ্কার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা ও বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

যুবককে ‘সমকামী’ বলে আটকে ১০ লাখ টাকা দাবির অভিযোগ, ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি-যুগান্তর

Advertisement

ভোলার বোরহানউদ্দিনে সমকামিতার অভিযোগে আল মামুন মিঠুকে (২৬) আটকে মারধরের পর তার কাছ থেকে ১০ লাখ টাকা দাবির অভিযোগে দুই ছাত্রদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- টগবী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলিন ও সহ-দপ্তর সম্পাদক ইমন হাওলাদার। মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী ও সম্পাদক তানজিল হাওলাদারের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বোরহানউদ্দিন উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং সহ-দপ্তর সম্পাদককে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। 

এর আগে, সোমবার ভুক্তভোগী যুবক আল মামুন মিঠু বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ছাত্রদলের ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ভিকটিম আল মামুন মিঠু বাদী হয়ে মামলা দায়ের করেছে, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম