Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোনারগাঁয়ে পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালিয়ে গেলেন মাদক কারবারি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

সোনারগাঁয়ে পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালিয়ে গেলেন মাদক কারবারি

ফাইল ছবি

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. রাজু (৩০) নামের এক মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক মাদক কারবারির বাড়ি উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে। তার পিতার নাম- মৃত হোসেন আলী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল স্থানীয় কোবাগা এলাকায় অভিযান চালিয়ে পলাতক মাদক কারবারি মো. রাজু মিয়াকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। আটকের পর তার সঙ্গে থাকা ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ তাকে হাতে হাতকড়া পড়িয়ে ফাঁড়ির উদ্দেশ্যে রওনা হয়।

এসময় মাদক কারবারির পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে আটককৃত মাদক কারবারি তালতলা তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনকে হাতে কামড় দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০ টায়ও) আটক করা সম্ভব হয়নি।

 

তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ জসিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসার পথে তার আত্মীয়-স্বজনরা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে নিয়ে যায়। এএসআই নাসির উদ্দীন ঘটনাস্থলে ছিলেন। উদ্ধারকৃত মাদক আমাদের কাছে রয়েছে। তবে, মাদক কারবারিকে আটকের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম