Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোলার দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৯ স্থাপনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:১৭ এএম

ভোলার দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৯ স্থাপনা

Advertisement

ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী স্রুইঘাট এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে তেলের গোডাউন, বসতঘর, মুদি দোকান, খাবার হোটেলসহ মোট নয়টি স্থাপনা। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (২০ গস্ট) সন্ধ্যা ৭টার দিকে দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইজঘাট এলাকার বেড়িবাঁধে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে দুটি তেলের গোডাউন, দুটি বসতঘর, দুটি মুদি দোকান, দুটি খাবার হোটেল এবং একটি জালের গোডাউন পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সন্ধ্যার দিকে স্থানীয় তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহাবুদ্দিনসহ কয়েকজন স্রুইঘাটের বেড়িবাঁধে চোরাই গোডাউন বানিয়ে তেল মজুত করে ব্যবসা করতেন। তাদের কারণে আজ দুটি বসতঘর, দুটি মুদি দোকান ও দুটি খাবার হোটেল পুড়ে গেছে। 

দৌলতখান উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মেরাজুর ইসলাম জানান, খবর পেয়ে দৌলতখান ও ভোলা সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

৪ লাখ টাকায় স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা, অতঃপর...

৪ লাখ টাকায় স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা, অতঃপর...

ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড

ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম