Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বদলগাছী হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

Icon

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম

বদলগাছী হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন

Advertisement

হঠাৎ করেই নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রোগীদের কক্ষ, টয়লেট, রান্নাঘরসহ বিভিন্ন স্থান সরেজমিন ঘুরে দেখেন। রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও যাচাই করেন তিনি।

পরে মন্ত্রী সরাসরি রোগীদের কক্ষে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতাল থেকে চিকিৎসাসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা তা জানতে চান। রোগীদের কাছ থেকে হাসপাতালের সেবার মান সম্পর্কে সরাসরি মতামতও নেন তিনি।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওষুধের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের পুরোনো ভবন প্রসঙ্গে তিনি বলেন, খুব দ্রুত নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের দায়িত্ব পালনের বিষয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম