Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোটিশ ছাড়া প্রেস ক্লাবের সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ, ডিসির প্রত্যাহার দাবি

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

নোটিশ ছাড়া প্রেস ক্লাবের সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ, ডিসির প্রত্যাহার দাবি

Advertisement

কোনো ধরনের নোটিশ ছাড়াই শরীয়তপুর প্রেস ক্লাবের সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগে জেলা প্রশাসক তাহসিনা বেগমকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

রোববার (২৩ আগস্ট) বিকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শরীয়তপুর প্রেস ক্লাবের সদস্যসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। 

মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন, শরীয়তপুর প্রেস ক্লাবের জমির সীমানা প্রাচীর কোনো ধরনের পূর্ব নোটিশ বা সংশ্লিষ্টদের অবহিত না করেই ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তারা জেলা প্রশাসক তাহসিনা বেগমের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে প্রেস ক্লাবের নির্ধারিত জমির সীমানা নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুত নিরসন এবং সাংবাদিকদের নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

পরে মানববন্ধন শেষে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক তাহসিনা বেগমের গাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি জানান। 

অবরোধের একপর্যায়ে গাড়ি থেকে নেমে এসে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ভিপি সম্পত্তিতে স্থাপনা তৈরি করা যায় না। সেজন্য প্রেস ক্লাবের জায়গার বিষয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক লিখিত আবেদনের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিয়েছি; যার কাজ ইতোমধ্যে অর্ধেকটা সমাপ্ত হয়েছে। আমরা দুই-এক দিনের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করব। অকৃষি জমি আমরা বন্দোবস্ত দিচ্ছি। আর দেয়াল ভাঙার বিষয়টি ভুল বোঝাবুঝি।

তিনি বলেন, নির্বাচিত সভাপতির মৌখিক কথার ভিত্তিতে প্রাচীরটি অপসারণ করেছি। তবে ভবন কিন্তু অপসারণ করিনি। শুধুমাত্র পার্কটিতে শিশুরা যাতে উন্মুক্তভাবে ঘুরতে পারে সেজন্য পেছনের দেয়াল ভেঙেছি। এখন চাইলে আপনার ওই জায়গা ব্যবহার করতে পারেন।

অপসারণের জন্য লিখিত নোটিশ ছাড়া আপনি এটা ভাঙতে পারেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মৌখিকভাবে আমি এটা করতে পারি না। আপনারা যদি সেখানে স্থাপনা তৈরি করে থাকেন তাহলে সেই কাগজপত্র নিয়ে আসেন, আমি দেখে প্রয়োজনে সেই স্থাপনা পুনরায় তৈরি করে দেব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা

এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা

পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু

পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম