Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের কথা বলে ডেকে এনে তরুণীকে ৭ দিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৫৯ পিএম

বিয়ের কথা বলে ডেকে এনে তরুণীকে ৭ দিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মুন্সীগঞ্জের এক তরুণীকে (২৯) বিয়ের কথা বলে ডেকে এনে ৭ দিন ভাড়া বাসায় আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটে। এ অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। রাতে মামলা হলে রোববার সকালে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী তরুণী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রূপগঞ্জ উপজেলার বরপা শান্তিনগর এলাকার মৃত শাহেদ আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে মুন্সীগঞ্জ বিক্রমপুরের ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৫ আগস্ট ওই তরুণীকে বিয়ের কথা বলে মুন্সীগঞ্জ থেকে রূপগঞ্জে ডেকে আনেন আলমগীর। পরে ওই তরুণীকে নিয়ে বরপা শান্তিনগর এলাকায় একটি রুম ভাড়া নেন।

সেখানে আলমগীর হোসেন তার বন্ধু শাওন, শুভ, মোস্তফা, জীবনকে নিয়ে মাদক সেবন করেন। গত ৭ দিন ধরে ওই তরুণীকে আলমগীর হোসেন ও তার বন্ধুরা বাড়িতে আটকে রেখে গণধর্ষণ করেন।

গত শনিবার বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করে। পুলিশ আসার খবরে মামলার আসামিরা পালিয়ে যায়। পরে রাতে ওই তরুণী বাদী হয়ে আলমগীর, শাওন, শুভ, মোস্তফা, জীবন ও দুই তরুণীকে আসামি করে রূপগঞ্জ থানায়  মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা হলে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম