Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমিয়ত নেতার বাড়িতে হামলা

আসামিদের গ্রেফতার দাবিতে থানার সামনে অবস্থান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:০৭ পিএম

আসামিদের গ্রেফতার দাবিতে থানার সামনে অবস্থান

Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা ক্বাসেমীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার না করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আড়াইহাজারে সর্বস্তরের ওলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের আলেমরা অংশ নেন। মানববন্ধন থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি আব্বাস, আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমেদ ভূইয়া এবং সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা ক্বাসেমী।

এ ছাড়া বক্তব্য দেন শানে সাহাবা খতিব ফাউন্ডেশন আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদী, সাধারণ সম্পাদক মাওলানা মশিউর রহমান হান্নানী এবং জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা নকিবুল ইসলাম।

বক্তারা বলেন, একজন আলেম ও ধর্মীয় নেতার বাড়িতে হামলার ঘটনার ২৪ ঘণ্টা পরও জড়িতদের গ্রেফতার না হওয়া অত্যন্ত দুঃখজনক। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তারা আরও বলেন, হামলাকারীরা গ্রেফতার না হলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। তাই কোনো ধরনের কালক্ষেপণ না করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

অক্টোবরে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড

অক্টোবরে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, সতর্কতা জারি

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, সতর্কতা জারি

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

দুই পা হারিয়ে ৮ মাস লুকিয়ে ছিলেন গর্তে—ইউক্রেনীয় সেনার বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প

দুই পা হারিয়ে ৮ মাস লুকিয়ে ছিলেন গর্তে—ইউক্রেনীয় সেনার বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম