Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কসবায় গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Advertisement

Icon

নাজমুল হোসেন (কসবা) ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:০৪ পিএম

কসবায় গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণধর্ষণের অভিযোগে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জাহাঙ্গীর আলম (৪২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া তাকে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

গ্রেফতার জাহাঙ্গীর আলম কসবা উপজেলার ভল্লবপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, এ ঘটনায় কসবা থানায় ২১ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর আলম ওই মামলার ২ নম্বর আসামি।

মামলার বাদী তিন সন্তানের জননী নিলুফা বেগম। তার স্বামী জাহের মিয়া। বাদী, আসামি ও সংশ্লিষ্টরা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

কসবা থানা পুলিশ জানায়, বাদী ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলা করার জন্য আবেদন করেন। পরে আদালত কসবা থানা পুলিশকে এফআইআর করার নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর মামলাটি থানায় নথিভুক্ত করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কসবা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন জানান, গ্রেফতার আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে আদালতে পাঠানো হবে। অপর আসামিদের গ্রেফতারের বিষয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবায় ‘ফ্রি ফায়ার’ নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪

কসবায় ‘ফ্রি ফায়ার’ নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

বড়ভাইয়ের ঘুসিতে ছোটভাইয়ের মৃত্যুর অভিযোগ, পুলিশ বলছে ভিন্নকথা

বড়ভাইয়ের ঘুসিতে ছোটভাইয়ের মৃত্যুর অভিযোগ, পুলিশ বলছে ভিন্নকথা

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

কসবার প্রধান সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে স্থানীয়রা

কসবার প্রধান সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে স্থানীয়রা

আরও পড়ুন

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম