Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাইবান্ধায় স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

Advertisement

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

গাইবান্ধায় স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মো. আবু সালেম নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আবু সালেম উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, কলাবাগানের একটি গাছের সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহজাহান প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, স্কুলশিক্ষক মো. আবু সালেমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একযুগ স্কুলে অনুপস্থিত থেকেও নিয়মিত শিক্ষক দাবি!

একযুগ স্কুলে অনুপস্থিত থেকেও নিয়মিত শিক্ষক দাবি!

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

আরও পড়ুন

হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপির কাছেই সবচেয়ে বেশি নিরাপদ: ড. খন্দকার মারুফ

হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপির কাছেই সবচেয়ে বেশি নিরাপদ: ড. খন্দকার মারুফ

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজমিন, বয়স লেখেন ১৮

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজমিন, বয়স লেখেন ১৮

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১, আহত ১ নিখোঁজ ১

চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১, আহত ১ নিখোঁজ ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম