Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পিএম

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

Advertisement

জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসানের জ্যেষ্ঠ সহোদর মরহুম মুনতাসির মামুনের রূহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা শরীয়তপুরের সখিপুর থানার সখিপুর সোলায়মানিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে এ কুলখানি অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

গত সোমবার সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মরহুম মুনতাসির মামুন (৪৮) ইন্তেকাল করেন। চট্টগ্রাম ও শরীয়তপুরে দুই দফা  জানাজা শেষে সোমবার রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মুনতাসির মামুন চট্টগ্রামে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএম-এর সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি হাজি শরীয়তুল্লাহ (রহ.) প্রতিষ্ঠিত ফরায়েজী আন্দোলনের খলীফা আল্লামা আবা খালেদ আব্দুর রহমানের পৌত্র এবং বিশিষ্ট চিন্তক, গবেষক ও রাজনীতিক আমীমুল ইহসানের জ্যেষ্ঠপুত্র।

মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, এক কন্যা, এক পুত্র, আট ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সমাজসেবক ও পরোপকারী হিসেবে সুপরিচিত ছিলেন। মাদকবিরোধী আন্দোলনসহ অসংখ্য সামাজিক কর্মকাণ্ডে তিনি নেতৃত্ব দিয়েছেন।

খোমেনী ইহসান পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সবার কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিপ্লবী পরিষদের সদস্য সচিব হলেন ডা. নাবিল

বিপ্লবী পরিষদের সদস্য সচিব হলেন ডা. নাবিল

ঢাবিতে জমিদারি বিলুপ্ত দিবসে ‘মুক্তি উৎসব’, ব্রিটেনের বিচার দাবি

ঢাবিতে জমিদারি বিলুপ্ত দিবসে ‘মুক্তি উৎসব’, ব্রিটেনের বিচার দাবি

‘বাংলাদেশকে সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে’

‘বাংলাদেশকে সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে’

শেরে বাংলা ক্ষমতায় গিয়ে মুসলমানদের ভাগ্য বদলে দিয়েছিলেন

৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত শেরে বাংলা ক্ষমতায় গিয়ে মুসলমানদের ভাগ্য বদলে দিয়েছিলেন

বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানি কূটনীতিক

আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানি কূটনীতিক

সংস্কারের নাটক বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করুন

বায়তুল মোকাররমে বিক্ষোভ সংস্কারের নাটক বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করুন

আরও পড়ুন

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১, আহত ১ নিখোঁজ ১

চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১, আহত ১ নিখোঁজ ১

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম