Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

Advertisement

Icon

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

ছবি: সংগৃহীত

Advertisement

চিতলমারীর হকক্যনেল নদীতে গ্রাম-বাংলার আবহমান ও ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুণী হকক্যানেল নদীতে এই মনমুগ্ধকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লোকজ সংস্কৃতির এই প্রচীনতম ঐতিহ্য উপভোগ করতে নদীর দুই পাড়ে  নারী-পুরুষ-শিশু-কিশোরসহ হাজারো দর্শনার্থীর ঢল নামে। 

নৌকাবাইচ ঐতিহ্য রক্ষায় বড়গুণী যুবসংঘের উদ্যোগে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দৃষ্টিনন্দন নৌকাগুলো হকক্যনেল নদীর ঘোলা-দলুয়াগুণী ও বড়গুণী অংশে নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগীদের বাদ্যের তালে তালে ছন্দময় বৈঠা চালানো ও মাঝিমাল্লাদের ঐতিহ্যবাহী বাইচ খেলায় সারি গানে নদীর দুই পাড়ের দর্শকদের  করতালিতে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এসএম হুমাযুন কবিরের সভাপতিত্বে এ সময় শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নোয়াব আলী, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নাসির উদ্দিন শেখ, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবলু শেখ, বিএনপি নেতা মাহমুদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নৌকাবাইচ প্রতিযোগিতায় নৈপুণ্য প্রদর্শনে প্রথম স্থান অধীকার করে ঘোলা এক্সপ্রেস এবং দ্বিতীয় স্থান অধিকার করে কলিগাতী এক্সপ্রেস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

আরও পড়ুন

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

একযুগ স্কুলে অনুপস্থিত থেকেও নিয়মিত শিক্ষক দাবি!

একযুগ স্কুলে অনুপস্থিত থেকেও নিয়মিত শিক্ষক দাবি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম