Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

Advertisement

বিশ্ব ঐতিহ্য এলাকা ও জীববৈচিত্র্যে ভরপুর ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ জারি করেছে পরিবেশ অধিদপ্তর।

বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার আওতাধীন এসব রিসোর্টের মালিকদের সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের জারি করা চূড়ান্ত নোটিশে ১০টি রিসোর্টকে আগামী ৩০ দিন এবং বাকি ৮টি রিসোর্টকে ১৫ দিনের মধ্যে যাবতীয় স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নিয়মিত মামলাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

বন্ধের নোটিশ পাওয়া ১৮টি রিসোর্ট হলো—সুন্দরী, ইরাবতী, অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস এবং বনলতা ইকো কটেজ।

মঙ্গলবার (৬ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক সরদার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে গড়ে ওঠা অনুমোদনহীন এসব রিসোর্ট বন্ধে এর আগেও দুই দফা নোটিশ পাঠানো হয়েছিল। তবে সংশ্লিষ্ট মালিকরা তাতে কর্ণপাত করেননি। ফলে গত রোববার পরিবেশ অধিদপ্তর থেকে এ চূড়ান্ত নোটিশ পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

ইউপি ভবনের বেহাল দশা, হেলমেটই কর্মীদের ভরসা

ইউপি ভবনের বেহাল দশা, হেলমেটই কর্মীদের ভরসা

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

কারাগারে নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামির মৃত্যু

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

বলেশ্বর নদীতে গরু নিয়ে কুমির ও মানুষের লড়াই, জিতল কে

বলেশ্বর নদীতে গরু নিয়ে কুমির ও মানুষের লড়াই, জিতল কে

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম