Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বায়তুল মোকাররমে বিক্ষোভ

সংস্কারের নাটক বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

সংস্কারের নাটক বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করুন

শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেছেন, বাংলাদেশের বর্তমান সংবিধানের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই। এটি বাংলাদেশের জনগণের বদলে ভারতের অনুগত পাকিস্তানি জনপ্রতিনিধিদের দ্বারা প্রণীত গোলামির ফাঁস ছাড়া আর কিছুই নয়। তাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে পরিত্যক্ত হয়ে যাওয়া এ সংবিধান সংস্কার কিংবা সংশোধনের নাটক বাদ দিয়ে জনগণের ভোটে নতুন সংবিধান  প্রণয়ন করতে হবে।

শনিবার বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নতুন সংবিধান প্রণয়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

সমাবেশে তিনি অবিলম্বে জুলাই গণহত্যার বিচার ও শাস্তি কার্যকরের দাবি জানান। তিনি বলেন, আমরা দ্রুততম সময়ে পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার দেখতে চাই। জুলাইয়ের হাজারো শহীদকে হত্যার ঘটনায় হাজারো খুনীদের ফাঁসি কার্যকর দেখতে চাই।

জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন, দলটির যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান x সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান, প্যান ইসলামিক মুভমেন্টের নেতা অ্যাডভোকেট শাহ আব্দুল আজীজ। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় সদস্য সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ইমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি

সংবিধানে ইমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি

‘সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে’

‘সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে’

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিট

বাংলাদেশের রাষ্ট্রপতি কী দায়িত্ব পালন করেন, তার ক্ষমতা কতটুকু?

বাংলাদেশের রাষ্ট্রপতি কী দায়িত্ব পালন করেন, তার ক্ষমতা কতটুকু?

পুরো সংবিধান পর্যালোচনা করবে বিশেষ কমিটি

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক পুরো সংবিধান পর্যালোচনা করবে বিশেষ কমিটি

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম