Logo
Logo
×

Advertisement

রাজনীতি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Advertisement

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি পরিবার।

রোববার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাওরানবাজার হয়ে তেজগাঁও এফডিসি মোড় প্রদক্ষিণ করে। মিছিল-পূর্ব প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, ‘১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দাবি আদায় করেছি। আপনারা দেশবিরোধী ষড়যন্ত্র করবেন, গুপ্ত হামলা করবেন, বোমাবাজি চালাবেন—আর বিএনপির শেষ কর্মী বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আগামীতে বিএনপি পরিবার এবং বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে যারা চক্রান্ত করবে, রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা প্রস্তুত।’

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক মাসুম, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদ, আবু বকর বাকার, মো. সোলায়মান ও সাখওয়াত হোসেন।

এ ছাড়া তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বাহালুল, মুজাহিদুর রহমান, আলমগীর হোসেন ও রইছ উদ্দিন, শেরে বাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামত খান সজিব ও ওমর ফারুক রাশেদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আবদুল বাসেদ, তেজগাঁও থানা যুবদলের সভাপতি জালাল মোল্লা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি আবু বকর সিদ্দীক সুমন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মীম, তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাজন, শেরে বাংলা নগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ দিপু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক জুয়েল খান এবং স্বেচ্ছাসেবক দল নেতা সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেফতার শতাধিক

নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেফতার শতাধিক

অবরুদ্ধ ইসলামাবাদ, ২২ হাজার পুলিশ মোতায়েন

অবরুদ্ধ ইসলামাবাদ, ২২ হাজার পুলিশ মোতায়েন

জনগণের স্বার্থরক্ষায় নিষিদ্ধ আ. লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে

ড. খন্দকার মারুফ জনগণের স্বার্থরক্ষায় নিষিদ্ধ আ. লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে

আ.লীগ ১৬ বছর একদলীয় শাসন চালিয়ে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল

ড. খন্দকার মারুফ আ.লীগ ১৬ বছর একদলীয় শাসন চালিয়ে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

আরও পড়ুন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে: নাহিদ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি ‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম