Logo
Logo
×

Advertisement

রাজনীতি

৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

শেরে বাংলা ক্ষমতায় গিয়ে মুসলমানদের ভাগ্য বদলে দিয়েছিলেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:০৪ পিএম

শেরে বাংলা ক্ষমতায় গিয়ে মুসলমানদের ভাগ্য বদলে দিয়েছিলেন

Advertisement

দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য পৃথক স্বাধীন রাষ্ট্রের প্রস্তাবক ও অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী মুসলিম জাতীয়তাবাদী নেতা শেরে বাংলা একে ফজলুল হক ব্রিটিশ আমলে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মুসলমানদের ভাগ্য বদলে দিয়েছিলেন। তিনি সরকারি চাকরিতে মুসলমানদের জন্য ৫০ ভাগ কোটার বিধান করে কর্মসংস্থান নিশ্চিত করায় দলে দলে মুসলমান শিক্ষিত হয় এবং তারা রাজনীতিতে মুসলিম জাগরণ ঘটান।

শনিবার রাজধানীতে দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য পৃথক স্বাধীন রাষ্ট্রের প্রস্তাবক ও অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী মুসলিম জাতীয়তাবাদী নেতা শেরে বাংলা একে ফজলুল হকের স্মরণে অনুষ্ঠিত এক স্মারক বক্তৃতায় এ কথা বলা হয়েছে।

শেরে বাংলার ৬৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মুসলিম জাতীয়তাবাদী দল জাতীয় বিপ্লবী পরিষদ এ বক্তৃতার আয়োজন করে। এতে স্মারক বক্তা ছিলেন কবি ও বুদ্ধিজীবী ইমরুল হাসান।  তিনি শেরেবাংলার জীবন ও রাজনৈতিক সংগ্রামের নানা তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন।

ইমরুল হাসান বলেন, শেরে বাংলার রাজনীতি ছিল বাংলাদেশ কেন্দ্রিক এবং তিনি বাংলাদেশের মানুষের রাজনীতিই করেছেন। যেই কারণে ১৯৩৭ সালে তিনি ক্ষমতায় আসতে পেরেছেন। আর তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর বেশ কিছু আইন করেছেন যেগুলো বাংলাদেশের মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক অধিকারের ভিত্তি হিসেবে কাজ করেছে।

শেরে বাংলার রাজনৈতিক গুণ তুলে ধরে তিনি বলেন, রাজনীতিতে যে নানা দ্বন্দ্ব ও বিরোধ ছিল তার মধ্যে তিনি লিয়াজোঁ করতে পারতেন। তাকে হিন্দুরা বিশ্বাস করতো, মুসলমানরা বিশ্বাস করতো, এমনকি তফিসিলি হিন্দুরাও তার ওপর নির্ভর করতো। কংগ্রেস ও মুসলিম লীগ দুই দলই বিশ্বাস করতো। সবাই ভরসা করতে পারতো বলেই তিনি সবার নেতা হতে পেরেছিলেন।  তবে তার জীবনে কখনো ব্যত্যয় পাবেন না যে তিনি বাংলাদেশের বিপক্ষে রাজনীতি করেছেন বা বাংলাদেশের মুসলমানদের স্বার্থ বিরোধী কিছু করেছেন।

জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লে. কর্নেল অধ্যাপক ড. আকরাম আলী, মোস্তফা আনোয়ার খান, ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম, উর্দুভাষী বাংলাদেশিদের নেতা আফজাল ওয়ার্সি, মোস্তফা আনোয়ার খান, মেজর মোহাম্মদ ইমরান (অব.) ও বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান আব্দুল জাব্বার, জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সহকারী সদস্য সচিব মো. আরিফুল ইসলাম, ফাহিম ফেরদৌস প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিপ্লবী পরিষদের সদস্য সচিব হলেন ডা. নাবিল

বিপ্লবী পরিষদের সদস্য সচিব হলেন ডা. নাবিল

ঢাবিতে জমিদারি বিলুপ্ত দিবসে ‘মুক্তি উৎসব’, ব্রিটেনের বিচার দাবি

ঢাবিতে জমিদারি বিলুপ্ত দিবসে ‘মুক্তি উৎসব’, ব্রিটেনের বিচার দাবি

‘বাংলাদেশকে সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে’

‘বাংলাদেশকে সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে’

বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানি কূটনীতিক

আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানি কূটনীতিক

সংস্কারের নাটক বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করুন

বায়তুল মোকাররমে বিক্ষোভ সংস্কারের নাটক বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করুন

মুর্শিদাবাদে ৩৪৬ মুসলিমের নাগরিকত্ব বাতিলে বিপ্লবী পরিষদের নিন্দা

মুর্শিদাবাদে ৩৪৬ মুসলিমের নাগরিকত্ব বাতিলে বিপ্লবী পরিষদের নিন্দা

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম